Web Analytics

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান। গত সপ্তাহে ইসরাইলি হামলায় আলি লারিজানি নিহত হওয়ার পর এই পদে দায়িত্ব নেন জোলকাদর।

মোহাম্মদ বাকের জোলকাদর ইরানের নিরাপত্তা ও রাজনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সাবেক কর্মকর্তা এবং এর আগে এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। লারিজানির মৃত্যুর পর এই নিয়োগ ইরানের নিরাপত্তা কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দেয়।

24 Mar 26 1NOJOR.COM

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হলেন মোহাম্মদ বাকের জোলকাদর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।