Web Analytics

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দফতর সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে নতুন প্রশ্নপত্রে পরীক্ষার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল বলেছে, প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ার পর পরীক্ষা স্থগিত করা ইতিবাচক পদক্ষেপ। অতীতে প্রমাণিত অভিযোগ থাকা সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সংস্কৃতির বিপরীতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করে। তবে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে গর্হিত অপরাধ আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় দায় এড়াতে পারে না।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পরীক্ষার্থী ঢাকায় এসে প্রস্তুতি নেওয়ার পর পরীক্ষা স্থগিত হওয়ায় মানসিক, আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে। তারা পরীক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে প্রশ্নফাঁস ঠেকাতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

11 Oct 26 1NOJOR.COM

প্রশ্নফাঁসে নিয়োগ পরীক্ষা স্থগিতের পর গ্রেপ্তার ও নতুন তারিখ চেয়েছে ছাত্রদল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।