২০২৬ সালের ৩ জুন বুধবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। বাংলাদেশের বিভিন্ন সাইক্লিং সংগঠনও দিনটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি ও সাইকেল র্যালির আয়োজন করেছে। পরিবেশবান্ধব এই বাহনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কি এই দিবস প্রবর্তনের উদ্যোগ নেন। তিনি সাইকেলের উপকারিতা তুলে ধরতে একটি আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু করেন এবং জাতিসংঘের স্বীকৃতি অর্জনের চেষ্টা করেন। ২০১৫ সালে একাডেমিক প্রকল্প হিসেবে শুরু হওয়া এই উদ্যোগ ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা পায়। তুর্কমেনিস্তান এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রায় ৫৬টি দেশ সহপৃষ্ঠপোষক হয়।
বিশেষজ্ঞদের মতে, সাইকেল টেকসই, সাশ্রয়ী ও স্বাস্থ্যকর নগরজীবন গড়ে তুলতে কার্যকর পরিবহন মাধ্যম। তাই এই দিবস পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের বৈশ্বিক অঙ্গীকারের প্রতীক।
বিশ্বজুড়ে ও বাংলাদেশে পরিবেশবান্ধব পরিবহন ও স্বাস্থ্য সচেতনতায় বিশ্ব সাইকেল দিবস পালিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।