Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এতে সামরিক অভিযান বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালিতে নৌ চলাচল পুনরায় চালু এবং অর্থনৈতিক পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ওয়াশিংটন ও তেহরান সমঝোতার পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানসহ তাদের মিত্ররা অবিলম্বে ও স্থায়ীভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া শুরু করবে এবং চূড়ান্ত চুক্তির ৩০ দিনের মধ্যে বাহিনী সরিয়ে নেবে। ইরান হরমুজ প্রণালিতে নিরাপদ বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদারেরা ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পরিকল্পনা প্রণয়ন করবে।

ইরান পুনরায় নিশ্চিত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আইএইএর তত্ত্বাবধানে ইউরেনিয়াম ব্যবস্থাপনা চলবে। ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে।

18 Jun 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।