Web Analytics

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক উত্তপ্ত ফোনালাপে তাদের ভিন্ন অবস্থান স্পষ্ট হয়। ট্রাম্প আগে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন স্লেজহ্যামার’ নামে লক্ষ্যভিত্তিক হামলার পরিকল্পনা করেছিলেন, তবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি তা স্থগিত করেন।

সূত্র জানায়, ওই তিন উপসাগরীয় দেশ হোয়াইট হাউস ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন কূটনৈতিক কাঠামো তৈরির চেষ্টা করছে। ট্রাম্প বলেন, ইরান ইস্যু এখন শেষ পর্যায়ে, হয় একটি চুক্তি হবে, না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে নেতানিয়াহু কূটনৈতিক প্রক্রিয়ায় অসন্তুষ্ট থেকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন এবং হামলা বিলম্বিত হওয়াকে ভুল সিদ্ধান্ত বলে মনে করেন।

ইসরাইলি সূত্র জানায়, নেতানিয়াহু সন্দিহান যে আলোচনার মাধ্যমে সমঝোতা সম্ভব হবে, কারণ ইরান এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ত্যাগে রাজি নয়। এদিকে রয়টার্স জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন, অস্ত্রমানের কাছাকাছি ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশিত হয়নি।

22 May 26 1NOJOR.COM

ইরান যুদ্ধ কৌশল নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বিরোধ, উপসাগরীয় চাপের মুখে হামলা স্থগিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।