ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর কোনো উপাদান দেখা যায়নি। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
৩০০ আসনের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে ৭০টি আসন নিয়ে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী ৯৯ শতাংশ প্রার্থী ৫৮টি আচরণবিধির অন্তত একটি লঙ্ঘন করেছেন। নির্বাচনের দিন হামলা, ভয়ভীতি প্রদর্শন, এজেন্টদের বের করে দেওয়া, ভোটার হয়রানি, অন্যের ভোট প্রদান ও টাকা বিতরণের মতো ঘটনা ঘটেছে। ২১ দশমিক ৪ শতাংশ আসনে অন্তত একটি জাল ভোটের ঘটনা রেকর্ড করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনের পর ৪৫টি সংঘর্ষ, ৩৪টি ভয়ভীতি প্রদর্শন এবং ১৮টি বাড়িঘর বা অফিসে হামলার ঘটনা ঘটে। শুরুতে প্রতিযোগিতা তুলনামূলক স্বাভাবিক থাকলেও পরবর্তীতে সহিংসতা ও রাজনৈতিক কোন্দল বৃদ্ধি পায়।
টিআইবি বলছে ইঞ্জিনিয়ারিং নেই, তবে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতা ঘটেছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।