লেবানন ও সিরিয়া একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকারে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। আলজাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের উপস্থিতিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ও দুই দেশের প্রতিনিধিদল এই চুক্তিতে স্বাক্ষর করেন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, চুক্তিতে উভয় দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এই সমঝোতা এমন সময়ে হয়েছে, যখন লেবানন ও সিরিয়া উভয় দেশই ইসরাইলের চলমান সামরিক হামলা ও দখল অভিযানের মুখোমুখি। সীমান্ত এলাকায় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও তারা বাড়তি চ্যালেঞ্জের সম্মুখীন।
ইসরাইলি হামলার প্রেক্ষাপটে লেবানন-সিরিয়ার সার্বভৌমত্ব চুক্তি স্বাক্ষর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।