Web Analytics

ফিফা ঘোষণা করেছে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে হাফটাইম শোতে পারফর্ম করবেন পপ তারকা ম্যাডোনা, শাকিরা ও কে-পপ ব্যান্ড বিটিএস। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে এই আয়োজন হবে। বিশ্বকাপ ইতিহাসে এটি হবে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে সমাপনী অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে থাকবে সুপার বোল ধাঁচের কনসার্ট।

শাকিরা এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে গান ও পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মাতিয়েছেন। এবার তিনি নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে ‘দাই দাই’ শিরোনামের নতুন গান গেয়েছেন, যা ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত। কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন থাকবেন ফাইনালের সংগীতানুষ্ঠানের কিউরেটর হিসেবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একে ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

এই হাফটাইম শো থেকে প্রাপ্ত আয় যাবে ফিফার ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের সহায়তায় ১০ কোটি ডলার তহবিল গঠন।

15 May 26 1NOJOR.COM

বিশ্বকাপ ২০২৬ ফাইনালের হাফটাইমে ম্যাডোনা, শাকিরা ও বিটিএসের পারফরম্যান্স নিশ্চিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।