Web Analytics

ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের বাংলা কিউআর লেনদেনে আন্তঃপ্রতিষ্ঠান ফি শূন্য করেছে। ফলে গ্রাহক পর্যায়ে কোনো ফি বা সার্ভিস চার্জ থাকবে না। সোমবার জারি করা সার্কুলার অনুযায়ী, এই সিদ্ধান্ত ও ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা ব্যবস্থা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

ছোট বিক্রেতা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর লেনদেনে দশমিক ৩ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। গ্রাহকের ব্যবহৃত ব্যাংক বা এমএফএস অ্যাপ-প্রতিষ্ঠান পাবে দশমিক ২ শতাংশ এবং মার্চেন্টের টাকা গ্রহণে ব্যবহৃত কিউআর সরবরাহকারী ব্যাংক বা পেমেন্ট প্রতিষ্ঠান পাবে দশমিক ১ শতাংশ।

প্রণোদনার জন্য একটি লেনদেনকে কয়েকটি ছোট লেনদেনে ভাগ করা বা অন্য কৃত্রিম উপায় ব্যবহার করা যাবে না। ব্যর্থ, বাতিল, অর্থ ফেরত, চার্জ ফেরত, বিরোধপূর্ণ বা পরে বাতিল হওয়া লেনদেনে প্রণোদনা মিলবে না। বাংলাদেশ ব্যাংক রেকর্ড ও সহায়ক দলিল যাচাই করতে পারবে এবং ভুল প্রণোদনা ফেরত নিতে বা ভবিষ্যৎ প্রণোদনার সঙ্গে সমন্বয় করতে পারবে। অস্বাভাবিক লেনদেন নজরদারি ও অনিয়মে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

11 Aug 26 1NOJOR.COM

১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনদেনে ফি শূন্য, ছোট লেনদেনে প্রণোদনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।