Web Analytics

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামে বাড়ির পাশের ডোবায় পড়ে উৎস সরকার নামে পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। উৎস সরকার উত্তম সরকারের একমাত্র ছেলে ছিল।

শিশুটির দাদা সুমিত সরকার জানান, সকাল ৯টার দিকে উৎস খেলতে বের হয়। প্রায় এক ঘণ্টা পর ছেলেকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন।

কিছুক্ষণ পর বাড়ির পাশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখা যায়। প্রতিবেশীরা তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

15 Sep 26 1NOJOR.COM

মধুখালীতে ডোবায় পড়ে পাঁচ বছরের শিশু উৎস সরকারের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।