Web Analytics

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পেছিয়েছে। বৃহস্পতিবার, ২৭ আগস্ট দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত আগামী ৩০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন। তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক এদিন প্রতিবেদন জমা দিতে পারেননি।

মামলার আসামি রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। তানভীর ও পলাশ জামিনে আছেন। অন্য আসামিরা কারাগারে আটক রয়েছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনিকে হত্যা করা হয়। রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন। তদন্ত প্রথমে পুলিশ, পরে ডিবি ও র‍্যাবের কাছে যায়। হাইকোর্টের নির্দেশে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়।

27 Aug 26 1NOJOR.COM

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে নতুন তারিখ ৩০ সেপ্টেম্বর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।