প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারব্যবস্থার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ফিটলিস্টভুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ৫৬তম ও ৫৭তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিটি এলাকার সম্ভাবনাময় সম্পদ, উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় উন্নয়নের নতুন সম্ভাবনা খুঁজে তা বাস্তবায়নে উদ্যোগী ও নেতৃত্বমূলক ভূমিকা নিতে হবে। এতে স্থানীয় অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা হবে বলে তিনি উল্লেখ করেন।
জবিউল্লাহ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দক্ষ জনপ্রশাসন গড়ার ওপর জোর দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
স্থানীয় উৎপাদন বাজারের সঙ্গে যুক্ত করে উন্নয়ন ও কর্মসংস্থানের আহ্বান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।