আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কিছু সমর্থক ও দলের সদস্যদের জন্য ভিসা বন্ড নীতিতে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের পাশাপাশি যেসব সমর্থকের টিকিট রয়েছে এবং অগ্রাধিকার ভিসা ব্যবস্থায় নিবন্ধিত হয়েছেন, তাদের ক্ষেত্রে বন্ড জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নিয়ন্ত্রণ উদ্যোগের অংশ হিসেবে ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে বলা হয়েছিল।
মার্কিন কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেন, এই পদক্ষেপ বৈধ ভ্রমণ সহজ করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার বজায় রাখবে। ফিফার এক মুখপাত্র জানান, এই সিদ্ধান্ত মার্কিন সরকার ও হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে সফল আয়োজনের সহযোগিতা অব্যাহত থাকার প্রমাণ।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার নাগরিকরা পূর্বে বন্ডের আওতায় ছিলেন, আর হাইতি ও ইরানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
বিশ্বকাপের আগে সমর্থক ও দলের জন্য ভিসা বন্ডে ছাড় দিল যুক্তরাষ্ট্র
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।