বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩ আগস্ট একই স্থানে ছাত্রসমাবেশের মাধ্যমে শেষ হবে। বিএনপি চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন, যা দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, অংশগ্রহণকারীদের অবদান স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা, বিভাগীয় ছাত্রসমাবেশ, স্মরণসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা উৎসব, দোয়া-মিলাদ মাহফিল এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ।
৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের মধ্য দিয়ে এই মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে, যা ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন হিসেবে চিহ্নিত হবে।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি হাতে নিল ছাত্রদল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।