Web Analytics

বিশ্বব্যাপী তেল সরবরাহে সংকটের প্রেক্ষাপটে জাপান ও অস্ট্রেলিয়া জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সহযোগিতা জোরদারে বৈঠক করেছে। সোমবার ক্যানবেরায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে এএফপি জানিয়েছে।

বৈঠকের আগে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, দুই দেশের যৌথ জ্বালানি নিরাপত্তায় গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি নির্ভরযোগ্য সরবরাহের ভিত্তি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করায় তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।

জাপান সরকার জানিয়েছে, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে তারা আগ্রহী। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতাও জোরদার করছে। তাকাইচি ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ গঠনে জাপানের সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি দিয়েছেন, যা চীনের অসন্তোষ সৃষ্টি করেছে।

04 May 26 1NOJOR.COM

তেল সরবরাহ সংকটে জাপান-অস্ট্রেলিয়ার জ্বালানি ও খনিজ সহযোগিতা জোরদারের বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।