Web Analytics

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে বুধবার সকালে ডিউটিতে ফিরেছেন। সকাল ৯টায় হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালের পরিচালক চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। এই আশ্বাসের পর তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিজ নিজ ওয়ার্ডে কাজে যোগ দেন। এর আগে, চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে তারা কর্মবিরতি শুরু করেছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মবিরতির সময় চিকিৎসাসেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটেনি, কারণ মিড ও সিনিয়র লেভেলের চিকিৎসকরা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।

22 Apr 26 1NOJOR.COM

নিরাপত্তার আশ্বাসে রামেক ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।