Web Analytics

ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি ক্রয় নেটওয়ার্ক ব্যবহার করে তাদের ড্রোন কর্মসূচির সঙ্গে যুক্ত উন্নত চীনা স্যাটেলাইট যোগাযোগ সরঞ্জাম সংগ্রহ করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ২০২৫ সালের শেষের দিকে টেলিসান নামের একটি আমিরাতভিত্তিক কোম্পানির মাধ্যমে সামরিক মানের চীনা স্যাটেলাইট অ্যান্টেনা ও যোগাযোগ প্রযুক্তি সংগ্রহ করে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১.৮ টন স্যাটেলাইট অ্যান্টেনা সরঞ্জাম সাংহাই থেকে জেবেল আলি বন্দর হয়ে ইরানের বন্দর আব্বাসে পাঠানো হয় এবং পরে ইরানি প্রতিষ্ঠান এরতেবাতাত ফারাগোস্তার কিশের কাছে হস্তান্তর করা হয়। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, সংশ্লিষ্ট ইরানি জাহাজটি নিজের অবস্থান গোপন করতে বিভ্রান্তিকর সংকেত পাঠিয়েছিল। বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও আইআরজিসি মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক নেটওয়ার্ক ব্যবহার করে কৌশলগত সামরিক প্রযুক্তি সংগ্রহ অব্যাহত রেখেছে।

এফটির নথিতে আরও দাবি করা হয়েছে, এই সরঞ্জাম ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমে ব্যবহৃত হয়েছে, যা অঞ্চলের মার্কিন ঘাঁটিতে বড় ক্ষতি ঘটায়। এ বিষয়ে আমিরাত ও ইরানি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

27 May 26 1NOJOR.COM

আমিরাতের কোম্পানির মাধ্যমে চীনা স্যাটেলাইট সরঞ্জাম সংগ্রহ করেছে ইরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।