Web Analytics

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান থিম্পুতে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ‘সাউথ এশিয়ান পার্লামেন্টারি ডায়ালগ অন এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ হয়। বৈঠকে ভুটানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার সাংয়ে খান্ডুও উপস্থিত ছিলেন।

বৈঠকে দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবিলা, টেকসই জ্বালানি এবং দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা গড়তে আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়। সম্মেলনে নোমান আঞ্চলিক সংহতির গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু সংকট সীমান্ত মানে না; তাই সমাধানও সীমান্তে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তিনি সমন্বিত জলবায়ু শাসন ও আগাম দুর্যোগ প্রস্তুতির আহ্বান জানান।

দুই দিনব্যাপী সংলাপে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়, বিশেষ করে নেপালের সাম্প্রতিক সংকট নিয়ে আলোচনা হয়। বক্তারা সতর্ক করেন, কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কোটি কোটি মানুষ নতুন ঝুঁকিতে পড়বেন। সমাপনীতে প্রতিনিধিরা প্রতিরোধমূলক ব্যবস্থা ও সহনশীলতায় যৌথ বিনিয়োগের প্রয়োজনীয়তায় একমত হন।

07 Sep 26 1NOJOR.COM

থিম্পুতে জলবায়ু সংলাপের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাঈদ আল নোমানের সাক্ষাৎ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।