Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা থেকে সরে এসেছেন। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টেক্সাসের ফোর্ট হুডে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঘোষণামতে, এর তারিখ আগামী ৩ ডিসেম্বর।

ট্রাম্প আগে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারে সম্মতি দিয়েছিলেন। রাজনৈতিক মহল, সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পক্ষের সমালোচনার পর তিনি সিদ্ধান্ত বদলান। ট্রাম্প বলেন, সরাসরি সম্প্রচার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা বিশ্বে পৌঁছে দিতে পারত। তবে অনেক শুভাকাঙ্ক্ষী ও সদুদ্দেশ্যসম্পন্ন মানুষ হাসানের মৃত্যুর দৃশ্য দেখতে চান না বলেও তিনি উল্লেখ করেন।

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও এ পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন, সম্প্রচার হলেও তিনি তা দেখবেন না। গত সপ্তাহে ৭২ জন অবসরপ্রাপ্ত জেনারেল, অ্যাডমিরাল ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সম্প্রচার পরিকল্পনা বাতিলের দাবি জানান। ২০০৯ সালে গুলিতে ১৩ জন নিহত ও ৩২ জন আহত হওয়ার ঘটনায় হাসান দোষী সাব্যস্ত হন।

16 Oct 26 1NOJOR.COM

নিদাল হাসানের মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।