Web Analytics

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রাজধানীর মোহাম্মদপুরে জুলাই বিপ্লবের সময় নয়জনকে হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরির আদেশ দিয়েছে। আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তিনটি অভিযোগ পড়ে শোনান এবং আগামী ৮ জুন সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দির দিন ধার্য করেন। চারজন গ্রেপ্তার আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত মোহাম্মদপুরে ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালিয়ে নয়জনকে হত্যা ও বহুজনকে আহত করেন। অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।

তদন্ত শেষে ২৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। প্রধান প্রসিকিউটর জানান, মামলায় ৫০ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে জবানবন্দি দেবেন এবং তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

10 May 26 1NOJOR.COM

জুলাই বিপ্লবের ৯ হত্যা মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।