ভারত ও উজবেকিস্তান দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি সই করেছে। রোববার তাসখন্দে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দেন। দুই দেশ পারমাণবিক জ্বালানি ও নগর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে।
তিনটি সিস্টার সিটি ও সিস্টার স্টেট চুক্তি বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেন দুই পক্ষ। উজবেকিস্তানের পরিকল্পিত নতুন শহর নিউ তাশখন্দ নির্মাণে গুজরাটের গিফট সিটির অভিজ্ঞতা ব্যবহারের প্রস্তাব দেন মোদি। দুই দেশের সহযোগিতার বর্তমান ক্ষেত্রগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, ওষুধ, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি রয়েছে।
মিরজিয়োয়েভ জানান, গত বছর প্রথমবারের মতো ভারত-উজবেকিস্তান বাণিজ্য এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটও বেড়ে সপ্তাহে ১৪টিতে পৌঁছেছে বলে তিনি বলেন। ভারতীয় নাগরিকদের জন্য ৩০ দিন পর্যন্ত ভিসামুক্ত ভ্রমণের উদ্যোগ নেওয়ার কথাও জানান উজবেক প্রেসিডেন্ট।
দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তির মাধ্যমে ভারত-উজবেকিস্তান সহযোগিতা সম্প্রসারণ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।