Web Analytics

গাজীপুরের টঙ্গীর উত্তর বনমালা রোডে খালাতো বোনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভে বাবা ও ছোট ভাইকে হত্যার কথা স্বীকার করেছেন সাইফুর রহমান সোহান। রোববার রাতভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা যায়, ফাইসন্স রোডের একটি ওষুধ কারখানায় কর্মরত সোহানের খালাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং পারিবারিকভাবে বিয়ের আলোচনা চলছিল। কিন্তু ছোট ভাই সাকিব একই বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। শনিবার রাতে কথা কাটাকাটির পর সোহান সাকিবকে বেঁধে ব্লেড দিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা করে। পরে তাদের বাবা সোহেল রানা ঘটনাটি দেখে ফেললে সোহান তাকে রেললাইনের পাশে বসিয়ে রাখে, যেখানে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।

সোমবার দুপুরে সোহানকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

27 Apr 26 1NOJOR.COM

গাজীপুরে বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভে বাবা ও ভাইকে হত্যার স্বীকারোক্তি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।