Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার ১৮০ দিনের মধ্যে পাঁচ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু করবে। বুধবার জাতীয় সংসদে বিএনপি সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পের আওতায় খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর জনগণ এই সেবা পাবেন। ই-হেলথ কার্ড ইলেকট্রনিক রেফারেল সিস্টেম ও ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে।

প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির অন্যান্য অগ্রাধিকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নারী প্রধানদের ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ড বিতরণ, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের মাসিক ভাতা প্রদান, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক বিতরণের পরিকল্পনা।

এছাড়া নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জাপানগামী শিক্ষার্থীদের জন্য ঋণসুবিধা সম্প্রসারণ এবং ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ নামে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর কথাও তিনি উল্লেখ করেন।

11 Jun 26 1NOJOR.COM

১৮০ দিনের মধ্যে পাঁচ জেলায় ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।