Web Analytics

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হয়েছে। নতুন উপাচার্য শুক্রবার গভীর রাতে বা যেকোনো সময় ক্যাম্পাসে আসতে পারেন—এমন খবর ছড়ানোর পর শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়ে রাতভর পাহারা দেন।

শনিবার সকালেও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দেন। সকাল ১০টার দিকে তারা গুরুত্বপূর্ণ চত্বর, ভাস্কর্য এলাকা এবং বিভিন্ন একাডেমিক ভবনের দেয়ালে ব্যঙ্গাত্মক গ্রাফিতি ও প্রতিবাদী ক্যালিগ্রাফি আঁকতে শুরু করেন।

আন্দোলনকারীদের ভাষ্য, দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় কোনো যৌক্তিক কারণ ছাড়া সায়েমকে অপসারণ বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও কার্যক্রম ব্যাহত করেছে। তাঁকে পুনর্বহাল না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অচল রাখা হবে এবং নতুন উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলে তারা জানিয়েছে। আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে চুয়েট শিক্ষক সমিতিও সর্বাত্মক কর্মবিরতি ডেকেছে। ফলে ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কাজ শতভাগ বন্ধ রয়েছে।

26 Sep 26 1NOJOR.COM

সাবেক উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েট ফটকে শিক্ষার্থীদের পাহারা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।