জার্মানি ঘোষণা করেছে যে ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন এলাকার বাইরের ৬২টি দেশের নাগরিকরা ২০২৬ সালেও ভিসামুক্তভাবে দেশটিতে প্রবেশ করতে পারবেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই দেশগুলোর নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত জার্মানিতে ভিসা ছাড়া অবস্থান করতে পারবেন। তারা পর্যটন, ব্যবসায়িক বৈঠক বা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যেতে পারবেন, তবে এই সময়ে কাজ করার অনুমতি থাকবে না।
ভিসামুক্ত দেশের তালিকায় রয়েছে জার্মানির ঘনিষ্ঠ কয়েকটি দেশ, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড ও ইসরাইল। কিছু নির্দিষ্ট দেশের নাগরিকরা জার্মানিতে পৌঁছানোর পর সেখান থেকেই নির্দিষ্ট ধরনের বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন, যা দেশটির প্রচলিত অভিবাসন আইনের আওতায় হবে।
এই নীতির ধারাবাহিকতা জার্মানির আন্তর্জাতিক সম্পর্ক ও স্বল্পমেয়াদি ভ্রমণ সহজীকরণের প্রচেষ্টার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
২০২৬ সালেও ৬২টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার বহাল রাখল জার্মানি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।