Web Analytics

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন সতর্ক করেছেন যে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশটি ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে। ইসরাইলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের অবাস্তব নীতিকে এর জন্য দায়ী করেন এবং বলেন, এই সিদ্ধান্তের মূল্য ইসরাইলকে দিতে হচ্ছে।

ইয়ালন বলেন, ২০২৪ সালের অক্টোবর থেকেই লেবাননের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল সরকারের। কিন্তু যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করায় ইসরাইলি সেনাদের প্রাণহানি অব্যাহত রয়েছে। তার মতে, ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক স্বার্থই এই অবস্থার পেছনে কাজ করছে।

তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু তার উগ্রপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। ইয়ালনের মতে, ইসরাইল নির্বাচনের দিকে এগোচ্ছে, আর বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

21 Jun 26 1NOJOR.COM

নেতানিয়াহুর নীতিতে যুদ্ধ দীর্ঘায়িত হয়ে ইসরাইল ঝুঁকিতে পড়ছে বলে সতর্ক ইয়ালন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।