Web Analytics

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে মিলিশিয়া হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছে বলে স্থানীয় ও নিরাপত্তা সূত্র শনিবার জানিয়েছে। ২৮ এপ্রিল কো-অপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) সংশ্লিষ্ট সশস্ত্র সদস্যরা একাধিক গ্রামে হামলা চালায়। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, মিলিশিয়া ও সেনাসদস্য রয়েছে। কোডেকো যোদ্ধাদের উপস্থিতির কারণে কয়েক দিন ধরে মরদেহ উদ্ধার বিলম্বিত হয়।

স্বর্ণখনিসমৃদ্ধ ইতুরি প্রদেশে হেমা ও লেন্দু জাতিগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এর আগে কনভেনশন ফর দ্য পপুলার রেভল্যুশন (সিআরপি) গোষ্ঠী পিম্বো এলাকার কাছে সেনাবাহিনীর অবস্থানে হামলা চালায়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মোনুসকো) সাম্প্রতিক প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়ে জানায়, সিআরপি হামলার সময় আটকা পড়া ২০০ জনকে উদ্ধার করা হয়েছে।

মানবিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্রদেশটির প্রায় ১০ লাখ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ তীব্র মানবিক সংকটে রয়েছে। কোডেকো, সিআরপি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় অঞ্চলটি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

10 May 26 1NOJOR.COM

কঙ্গোর ইতুরি প্রদেশে মিলিশিয়া হামলায় ৬৯ জন নিহত, সহিংসতা অব্যাহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।