হরমুজ প্রণালিতে ‘নৌ-চলাচলের স্বাধীনতা’ পুনরুদ্ধারে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অভিযানে সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ থেকেই এই মিশন শুরু হচ্ছে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির স্বার্থে এই রক্ষণাত্মক মিশনে মার্কিন সমর্থন অপরিহার্য। এই অভিযানে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, শতাধিক স্থল ও সমুদ্রভিত্তিক যুদ্ধবিমান, মাল্টি-ডোমেন আনম্যান্ড প্ল্যাটফর্ম এবং ১৫ হাজার সেনা অংশ নিচ্ছে।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ নামে একটি পৃথক উদ্যোগের ঘোষণা দিয়েছিল, যার লক্ষ্য হরমুজ প্রণালিতে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বয় বাড়ানো।
এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
হরমুজ প্রণালিতে নৌ-চলাচল মিশনে যুক্তরাষ্ট্রের ১৫ হাজার সেনা পাঠানো
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।