Web Analytics

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের এই চা দোকানদার নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাটাখালী এলাকায় প্রায় এক মাস ধরে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ সময় কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, বিল্লাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে ভবন নির্মাণ করছেন। বিল্লাল হোসেন বলেন, রামগঞ্জ-হাজীগঞ্জ এলাকার বেশিরভাগ খালই প্রভাবশালীরা দখল করে ভবন নির্মাণ করেছেন, তাই তিনিও পানি উন্নয়ন বোর্ডের জমিতে ভবন নির্মাণ করছেন। তিনি আরও জানান, কাজের শুরুতে কিছু লোক এলেও কেউ কাজ বন্ধ করতে বলেননি।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম জানান, কাটাখালী এলাকায় সরকারি সম্পত্তি দখলের খবর পেয়েছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

02 Mar 26 1NOJOR.COM

রামগঞ্জে সরকারি খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।