ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী প্রতিমা নির্মাণ প্রকল্পের অর্থের উৎস, অর্থদাতাদের পরিচয়, অনুমোদন প্রক্রিয়া ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার দপ্তর সম্পাদক মো. তারিফ আহম্মেদ তুহিন স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনটি বিতর্কের নিরপেক্ষ পর্যালোচনা এবং সব ধর্ম ও জাতিসত্তার শিক্ষার্থীর সমান অধিকার নিশ্চিতের আহ্বান জানায়।
সংগঠনটি বলেছে, উদ্যোগটি নিয়ে ক্যাম্পাসে পক্ষে-বিপক্ষে বক্তব্য, কর্মসূচি ও বিতর্ক তৈরি হয়েছে। সমর্থকেরা ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলছেন; অন্যদিকে কিছু শিক্ষার্থী প্রকল্পের প্রয়োজনীয়তা, অর্থায়ন, স্থায়ী ধর্মীয় স্থাপনার নীতিগত ভিত্তি এবং বিশ্ববিদ্যালয়ের অসাম্প্রদায়িক চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর বক্তব্যের অভিযোগও উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রকল্পে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের তথ্য সামনে আনা হয়েছে বলে জানিয়ে এইচআরডিএস প্রকৃত ব্যয় ও খাতভিত্তিক হিসাব প্রকাশের দাবি করে। ছয় দফা দাবির মধ্যে রয়েছে উভয় পক্ষের শান্তিপূর্ণ মতপ্রকাশের অধিকার রক্ষা, ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িকতার অভিযোগ নিরপেক্ষ তদন্ত এবং জগন্নাথ হলে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
জগন্নাথ হলের স্থায়ী সরস্বতী প্রতিমা প্রকল্পের অর্থায়ন ও অনুমোদন প্রকাশের দাবি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।