Web Analytics

জাপান থেকে ‘Used Spare Parts’ ঘোষণা দিয়ে আমদানি করা একটি কনটেইনারে বিচ্ছিন্ন অবস্থায় তিনটি বিলাসবহুল গাড়ির অংশ পাওয়া গেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অংশগুলো Lexus LX 600, Lexus SC 430 ও BMW M5-এর। চালানটিতে Honda B18C Type R Engine, Front Half/Half-cut, টায়ারসহ বিপুল পরিমাণ অন্যান্য গাড়ির যন্ত্রাংশও ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে চালানটি শনাক্ত করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর প্রায় এক মাস বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। পরে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে চালানটি খালাসের চেষ্টা করা হচ্ছিল, তবে কাস্টমস গোয়েন্দাদের অভিযানে সেই চেষ্টা প্রতিহত হয়।

উদ্ধার করা অংশগুলো পূর্ণাঙ্গ গাড়ির ‘Essential Character’ বা মৌলিক বৈশিষ্ট্য বহন করে কি না, তা বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে অন্যান্য যন্ত্রাংশও যাচাই করা হচ্ছে। প্রাথমিক হিসাবে চালানটির সম্মিলিত বাজারমূল্য ৯ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি টাকা। আমদানি মূল্য, অর্থ পরিশোধের তথ্য, বাণিজ্যিক দলিল ও লেনদেনের ধরন যাচাইয়ের পাশাপাশি সম্ভাব্য মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতাও পরীক্ষা করা হচ্ছে।

01 Sep 26 1NOJOR.COM

জাপান থেকে আসা চালানে ১২ কোটি টাকা পর্যন্ত মূল্যের বিলাসবহুল গাড়ির অংশ উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।