Web Analytics

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হয়েছে এবং এখন ভোট গণনা চলছে। সকাল ৮টায় আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের মির্জা ফয়সল আমিন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ২১ প্লাটুন বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের ২৫১ সদস্য, ২ হাজার ২৭২ পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর ২ হাজার ৪৬৫ সদস্য মোতায়েন ছিল। দায়িত্ব পালন করেছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়; বডি ক্যামেরা ও বিজিবির ড্রোনেও নজরদারি রাখা হয়। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন একটি মনিটরিং সেল গঠন করে।

30 Oct 26 1NOJOR.COM

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট শেষে চলছে গণনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।