Web Analytics

বাংলাদেশের বিরোধী দল জানিয়েছে, জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে চলমান জটিলতার সমাধান তারা সংসদের ভেতরেই করতে চায়। রোববার জাতীয় সংসদ অধিবেশন শেষে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সংসদে সমাধান না হলে তারা রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবেন।

ডা. শফিকুর রহমান জানান, পরিষদের অধিবেশন বিষয়ে তারা নোটিশ দেবেন এবং স্পিকারের পরামর্শ অনুযায়ী বিষয়টি সংসদে এগিয়ে নিতে চান। তিনি বলেন, এটি কার্যউপদেষ্টা কমিটির বিষয় নয়, বরং সংসদের বিষয়। তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে প্রস্তাব বিজয়ী হয়েছে, যা জনগণের মতামত প্রতিফলিত করে।

এর আগে তিনি সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে পরিষদের অধিবেশন না ডাকায় উদ্বেগ প্রকাশ করেন।

15 Mar 26 1NOJOR.COM

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।