বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান গঙ্গা, তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে কার্যকর আন্তর্জাতিক পানি চুক্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের শহীদ আউয়াল নাঈম মিলনায়তনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের চেতনায় অভিন্ন নদীর পানির অধিকার ও দেশ রক্ষায় জাতীয় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ইরান। তাঁর ভাষ্য, উজানে একতরফা পানি প্রত্যাহার, বাঁধ ও জলাধার নির্মাণে স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশের নদ-নদী, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, কৃষি, অর্থনীতি ও জনজীবন মারাত্মক সংকটে পড়েছে।
তিনি বলেন, ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে, কিন্তু নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। তিস্তাসহ ভারতের সঙ্গে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন ও সমন্বিত ব্যবস্থাপনাতেও কার্যকর অগ্রগতির প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। সভায় লেবার পার্টির কয়েকজন নেতা বক্তব্য দেন।
অভিন্ন নদীর পানি বণ্টনে জাতিসংঘ তত্ত্বাবধানে চুক্তির দাবি ডা. ইরানের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।