আল জাজিরার ২ অক্টোবর প্রকাশিত একটি তথ্যচিত্রে বলা হয়েছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে অন্তত ১ লাখ ৭৫ হাজার ১৬৮ জন আহত হয়েছেন। নিহতদের কয়েক হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে এতে উল্লেখ করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য ব্যবহার করে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, গাজার মোট জনসংখ্যার প্রতি ৩১ জনে অন্তত একজন নিহত এবং প্রতি ১৩ জনে একজন আহত হয়েছেন। উত্তর গাজা, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্রও আলাদাভাবে দেখানো হয়েছে।
তথ্যচিত্রে ১০ অক্টোবরের যুদ্ধবিরতি শুরুর পর অন্তত ১ হাজার ৪৩৯ ফিলিস্তিনি নিহত এবং আরো ৫ হাজার ৫২ জন আহত হওয়ার হিসাব দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এতে বলা হয়েছে। ক্ষয়ক্ষতির বিশ্লেষণ করা হয়েছে কোপার্নিকাস সেন্টিনেল-১ স্যাটেলাইটের তথ্যের ভিত্তিতে। বিশ্লেষণ করেছেন সিএনওয়াই গ্র্যাজুয়েট সেন্টারের কোরি শের ও ওরেগন স্টেট ইউনিভার্সিটির ড্যামন ভ্যান ডেন হোক।
আল জাজিরার তথ্যচিত্রে গাজায় ৭৪ হাজার ৪০ ফিলিস্তিনি নিহতের তথ্য
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।