Web Analytics

২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, অবসর গ্রহণের সময় অংশগ্রহণকারীরা তাদের মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ এককালীন গ্র্যাচুইটি হিসেবে পাবেন।

মন্ত্রী জানান, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্তরা নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন অর্থও পাবেন, যা তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়াবে বলে অনেকের ধারণা।

এছাড়া বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, নারী ও প্রবীণদের সহায়তা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানো এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

12 Jun 26 1NOJOR.COM

বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশনে ৩০ শতাংশ গ্র্যাচুইটির প্রস্তাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।