Web Analytics

২০২৬–২৭ অর্থবছরে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় স্পিকার মেজর (অব.) এম হাফিজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট পেশ করেন। এর আগে সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির সভায় বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, নির্বাচন কমিশনের বরাদ্দ গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বরাদ্দ ছিল ৪ হাজার ৩৪৬ কোটি টাকা এবং ২০২৪–২৫ অর্থবছরে ছিল ২ হাজার ৯৫৬ কোটি টাকা। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বরাদ্দ গত বছরের তুলনায় ২৪৫ কোটি টাকা কম।

নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরে দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং নতুন বরাদ্দের অর্থে এসব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

12 Jun 26 1NOJOR.COM

২০২৬–২৭ অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য ৪,৪০১ কোটি টাকার বরাদ্দ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।