ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দুর্জয় রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মোস্তাকিম নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার শুরু হওয়া সংগঠনের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের শেষ দিন শনিবার সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। এতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার ও সহসভাপতি আসিফ জামান। অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিদায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন শেষে আগের কমিটি বিলুপ্ত করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়, যেখানে দুটি পদ শূন্য রাখা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন ইসরাত জাহান, ফাহিম ইনতিসার ও জোবায়ের ইবনে ইমাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিশকাতুল মাশিয়াত।
ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বে দুর্জয় রায় ও মুহাম্মদ মোস্তাকিম নির্বাচিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।