Web Analytics

মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের মধ্যেও ইরান-সম্পৃক্ত চারটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জাহাজ ট্র্যাকিং ডাটায় দেখা গেছে। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা যায়, অবরোধ কার্যকর হওয়ার পরও এসব জাহাজ গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে চলাচল অব্যাহত রেখেছে। মেরিনট্রাফিকের তথ্যে জানা যায়, ‘ক্রিস্টিয়ান্না’ নামের একটি বাল্ক ক্যারিয়ার ইরানের বান্দার ইমাম খোমেইনি বন্দর থেকে সোমবার প্রণালীটি অতিক্রম করে। আরেকটি জাহাজ ‘রিচ স্ট্যারি’, যা ইরান-সম্পর্কিত বাণিজ্যের কারণে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্বদিকে যাত্রা করে প্রণালী পার হয়।

‘মুরলিকিশান’ নামের আরেকটি ট্যাংকার, যা একইভাবে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, চীনের লানশান থেকে পশ্চিমমুখী হয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে এবং সর্বশেষ এটি ইরানের কেশম দ্বীপের পূর্বে অবস্থান করছিল। চতুর্থ ট্যাংকার ‘এলপিস’ মঙ্গলবার ইরানের বুশেহর বন্দর থেকে পূর্বমুখী হয়ে প্রণালীটি পার হয়, তবে এর গন্তব্য অজানা। প্রতিবেদনে বলা হয়, এসব জাহাজ নিজেদের অবস্থান গোপন করতে ভুয়া লোকেশন তথ্য বা ‘স্পুফিং’ ব্যবহার করে থাকতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, সোমবার জিএমটি সময় ১৪:০০ থেকে ইরানের বন্দরগামী ও বহির্গামী সব নৌযানে অবরোধ আরোপ করা হবে, তবে ইরান-বহির্ভূত বন্দরের জন্য প্রণালী ব্যবহারকারী জাহাজের চলাচলে বাধা দেওয়া হবে না।

14 Apr 26 1NOJOR.COM

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিল ইরান-সম্পৃক্ত চার জাহাজ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।