Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের তথ্য অনুযায়ী, তিনি ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম নিউ ইয়র্ক সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তাঁর প্রথম ভাষণ হবে।

প্রধানমন্ত্রীর আসন্ন নিউ ইয়র্ক সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অধিবেশনে ভাষণের পাশাপাশি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।

সফরকালে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইনে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে সূত্র জানিয়েছে। সফরটি সংক্ষিপ্ত হবে; তিনি নিউ ইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর শহরটি ত্যাগ করতে পারেন। সীমিতসংখ্যক সফরসঙ্গী নিয়ে তিনি যাবেন, যাদের সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে জানা গেছে।

27 Jul 26 1NOJOR.COM

২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সফরে গিয়ে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।