দেশের সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার এবং নীল অর্থনীতির সম্ভাবনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনী। সোমবার নৌ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এবং নৌবাহিনীর ডিরেক্টর অব নেভাল অপারেশনস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।
কর্মকর্তারা জানান, এই সমঝোতা স্মারকের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। অনুষ্ঠানে সহকারী নৌপ্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সর্বভৌম সমুদ্রসীমার নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে সমন্বিত প্রয়াস গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, উদ্যোগটি আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিগত গবেষণা এবং দুই প্রতিষ্ঠানের কাজের সমন্বয় আরও গতিশীল করবে।
সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে সহযোগিতায় নৌবাহিনী ও অধিদপ্তরের সমঝোতা স্মারক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।