Web Analytics

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে হলে টেকসই উৎপাদন, উদ্ভাবন, গবেষণা ও পণ্যে বৈচিত্র্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শনিবার রাজধানীর লা মেরিডিয়ানে অনুষ্ঠিত টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাস্টেইনেবিলিটি এখন আর স্লোগান নয়, বরং শিল্পের টিকে থাকার অপরিহার্য শর্ত।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সীমিত হওয়ায় শক্তি সাশ্রয়, পানি পুনঃব্যবহার ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের রপ্তানি এখনো সীমিত কিছু পণ্যের ওপর নির্ভরশীল এবং স্পোর্টসওয়্যার, ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাক ও টেকনিক্যাল টেক্সটাইলের মতো উচ্চমূল্য সংযোজিত পণ্যে অগ্রসর হতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

তিনি জানান, বন্ধ শিল্পকারখানাগুলো পুনঃব্যবহারের ক্ষেত্রে শিল্পপার্ক, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা লিজের মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা হবে। পাশাপাশি চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিং খাতকে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হবে।

16 May 26 1NOJOR.COM

বাংলাদেশের টেক্সটাইল খাতে উদ্ভাবন ও বৈচিত্র্যের ওপর জোর দিলেন বস্ত্রমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।