পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। এ উপলক্ষে রোববার, ১৫ মার্চ দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত, যেদিন পবিত্র কুরআন অবতীর্ণ হয়। তিনি উল্লেখ করেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে। ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়। তিনি রমজান মাসকে সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস হিসেবে বর্ণনা করেন।
প্রধানমন্ত্রী সবাইকে এই রাতের তাৎপর্য অনুধাবন করে বেশি বেশি ইবাদত-বন্দেগি করতে এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করতে আহ্বান জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন এই রাতের অসীম রহমত ও বরকত দেশের অগ্রগতি, শান্তি ও সম্প্রীতি বয়ে আনে।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।