Web Analytics

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বিসিএসসহ সরকারি চাকরির প্রচলিত মুখস্থনির্ভর সিলেবাসের পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে রাজবাড়ী-২ আসনের সরকারি দলের সদস্য মো. হারুন-অর-রশিদের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন করবে। তিনি আরও জানান, কমিশন শিগগিরই যোগ্যতা-ভিত্তিক সাক্ষাৎকার চালু করবে, যেখানে প্রার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাব মূল্যায়ন করা হবে। নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে বছরে একটি বিসিএস সম্পন্ন করার উদ্যোগও চলছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধা ভিত্তিক, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রয়েছে।

16 Apr 26 1NOJOR.COM

বিসিএস পরীক্ষায় মুখস্থনির্ভর পদ্ধতির পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়ন চালু হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।