Web Analytics

রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় ২০০ জন উগ্র ইসরাইলি জাতীয়তাবাদী প্রবেশ করে ইসরাইলি পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেছে বলে জানিয়েছে জেরুজালেম ইসলামিক ওয়াকফ। ইসরাইলি পুলিশের নিরাপত্তায় পরিচালিত এই অভিযানে অংশগ্রহণকারীরা তালমুদভিত্তিক প্রার্থনা ও ডোম অব দ্য রকের সামনে ছবি তোলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হয়, যা ওয়াকফ কর্তৃপক্ষ উসকানিমূলক বলে উল্লেখ করেছে।

আল-আকসা মসজিদ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘স্ট্যাটাস কু’ ব্যবস্থার অধীনে মুসলিমদের একান্ত উপাসনাস্থল হিসেবে ইসলামিক ওয়াকফের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। সমালোচকদের অভিযোগ, ইসরাইল ক্রমে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ সহজ করে দিচ্ছে, যারা প্রার্থনা ও পতাকা প্রদর্শনের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

জেরুজালেম গভর্নরেটের মিডিয়া পরিচালক ওমর রাজুব বলেন, এসব কর্মকাণ্ড ইসরাইলি সরকারের পরিকল্পিত নীতির অংশ, যার মাধ্যমে আল-আকসার ঐতিহাসিক ও আইনি মর্যাদা দুর্বল করা এবং পূর্ব জেরুজালেমে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

01 Jun 26 1NOJOR.COM

ইসরাইলি পুলিশের নিরাপত্তায় আল-আকসায় পতাকা উত্তোলন করল উগ্র জাতীয়তাবাদীরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।