Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের পরিকল্পনায় একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা জড়িত ছিলেন। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আমিনুল ইসলাম বলেন, বাবু ও রুপা আগেই জানতেন যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটবে এবং তাদের ‘সমীকরণ’ প্রতিবেদনে ঘটনাটি গোপন করা হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩২ জন শহীদের পরিচয় শনাক্ত করা গেছে। চিফ প্রসিকিউটর আরও বলেন, অপরাধের বিচার করতে গিয়ে কারও পেশাগত পরিচয় বিবেচনা করা হয় না; সাংবাদিক, আইনজীবী বা চিকিৎসক—যে কেউ অপরাধে জড়িত থাকলে তার বিচার হবে।

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, অন্য টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ থাকলেও ফারজানার লাইভ অনুষ্ঠান চলছিল এবং তিনি হত্যাকাণ্ডের ঘটনা গোপন করছিলেন, যা তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে।

14 May 26 1NOJOR.COM

চিফ প্রসিকিউটরের দাবি, দুই সাবেক সাংবাদিক শাপলা চত্বর হত্যার পরিকল্পনায় যুক্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।