Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে এবং দ্রুত যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি জরুরি। শনিবার তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাত আন্তর্জাতিক বাজারেও নেতিবাচক প্রভাব ফেলছে এবং বহু দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে।

ফিদান সতর্ক করেন, যুদ্ধ ও এর সমাধান না হওয়ার ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ প্রতিদিন বাড়ছে এবং পরিস্থিতি অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাবের দিকে যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক উদ্যোগ সফল হয়ে সমঝোতায় পৌঁছাবে। তুরস্ক এ লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তাঁর মতে, যুদ্ধবিরতি কার্যকর হলে বিশ্বজুড়ে চলমান আর্থিক সংকটের প্রভাব অন্তত কিছুটা কমানো সম্ভব হবে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, যদিও প্রক্রিয়াটি অচলাবস্থায় আছে বলে মনে হচ্ছে। ফিদান বলেন, মধ্যস্থতার চেষ্টা এখনো চলছে এবং এ বিষয়ে তিনি সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে আলোচনা করেছেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য আঞ্চলিক বিরোধের জন্য পৃথক কূটনৈতিক কাঠামোর কথাও তুলে ধরেন।

22 Nov 26 1NOJOR.COM

ইরান সংকটের অবসানে শান্তিচুক্তির আহ্বান, বিশ্ব অর্থনীতির চাপ নিয়ে তুরস্কের সতর্কতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।