Web Analytics

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের গুলি, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পুলিশের এই হামলায় বহু আমানতকারী মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে সাধারণ গ্রাহকেরা ব্যাংকের স্বার্থ রক্ষা ও নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, পুলিশের এই অযাচিত বলপ্রয়োগ মানবাধিকারের চরম লঙ্ঘন এবং গ্রাহকদের যৌক্তিক দাবির প্রতি অবজ্ঞা।

জামায়াত অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানায় এবং বিতর্কিত চেয়ারম্যানের নিয়োগ বাতিল করে ব্যাংকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানায়।

01 Jun 26 1NOJOR.COM

ঢাকায় ইসলামী ব্যাংক গ্রাহকদের ওপর পুলিশের গুলিতে জামায়াতের নিন্দা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।