Web Analytics

সিরিয়া ও ইরাকের আকাশসীমা পেরিয়ে ইরানের সীমান্ত এলাকার কাছে গিয়ে কোনো হামলা না চালিয়ে ইসরাইলে ফিরে এসেছে কয়েক ডজন ইসরাইলি যুদ্ধবিমান। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বুধবার ইসরাইলের চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে চালানো এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়। বিমানগুলো ইরানি ভূখণ্ডে প্রবেশ করেনি।

চ্যানেল ১২ মার্কিন সূত্রের বরাতে জানায়, সীমান্তে যুদ্ধবিমানের উপস্থিতি দেখে ইরানি বাহিনী গুলি চালাবে বলে ইসরাইল হয়তো আশা করেছিল। এতে পরে ইরানে বড় সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি হতে পারত। তবে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তারা অভিযানটিকে ইরানকে প্রতিরোধের বার্তা দেওয়ার সামরিক মহড়া হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রকে আগেই এ বিষয়ে জানানো হয়েছিল বলেও প্রতিবেদনে বলা হয়।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ইরানে কয়েক দিনব্যাপী বড় হামলার পরিকল্পনা করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন যুদ্ধে জড়াতে আপত্তি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আপত্তির পর ১০ অক্টোবরের পরিকল্পিত হামলা বাতিল হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

23 Oct 26 1NOJOR.COM

হামলা না চালিয়ে ইরান সীমান্তের কাছ থেকে ফিরে আসে ইসরাইলি যুদ্ধবিমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।