বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক বাইক রাইড শেয়ারিং থেকে নিজের উপার্জিত অর্থ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সম্পূর্ণ টাকা দিয়েছেন। রোববার বিকেলে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ওই শিক্ষার্থীকে তিনি এই সহায়তা দেন।
শিক্ষার্থীটি ২০২০-২১ শিক্ষাবর্ষের এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। কয়েক বছর আগে বাবাকে হারানোর পর তিনি পরিবারের দায়িত্ব ও আর্থিক সংকটের মুখে পড়েন। টিউশনি না থাকায় তাঁর আয়ের পথও প্রায় বন্ধ ছিল। ফলে মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত অর্থ জোগাড় করা তাঁর জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।
সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারিক বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক তিনি তা চান না। নিজেও সংগ্রামের পথ পেরিয়ে আসায় সামর্থ্যের মধ্যে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেন বলে জানান তিনি। সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীর সংকটের কথা জানার পর তারিক বিষয়টিকে ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নিয়েছিলেন।
রাইড শেয়ারিংয়ের আয় দিয়ে ঢাবি শিক্ষার্থীর মাস্টার্স ফরম পূরণে সহায়তা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।